আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম,
বুঝি বসন্ত আসবে দ্বারে,
শুনলাম কড়া নাড়ার শব্দ,
ছুট্টে গিয়ে দরজা খুললাম,
দেখি অবহেলা এসেছে দ্বারে।
যে গোপনে এসেছিল,
ভালোবেসেছিল গোপনে,
রাত জাগছিলাম গোপনে,
তা আর হলো না প্রকাশ।
গোপনের অতিথি একরাশ অবহেলা
দরজায় ফেলে গোপনেই চলে গেল।
একটা দুটো করে বসন্ত আসে আর যায়।
কুড়িয়ে চলেছি অবহেলা।
শীত আবেগে থাকে কুঁকড়ে,
শান্ত করে সে আমায়,
এবার ঋতুরাজ আসবে,
বরণ করো তারে।
তাকে বলা হয়ে ওঠেনি
অপেক্ষার প্রহরে জীবনের ঋতুরাজ পাড়ি দিয়েছে বহুদূরে।
