ঐযে হলো ভোর ; পাখি করে ডাকাডাকি
এসেছে হোলির দিন ,হবে রং মাখামাখি
বসেবসে চেয়ে থাকি আমি বারোমাস
আরে ভাই ; আর চিন্তা নাই,
ঐ দেখো হেসেছে পলাশ ।
লাল ঝুটি মাথায় দাঁড়ায়ে আছে পথের দুকূল
বাঃ অসামান্য ,ওরা আমাদের সৈন্য ,সারিসারি সমবেত শিমুল ।
রাস্তাময় ধুলার সাথে খেলছি হোলি হোলি
আহা ,পথের ধারে কি চমৎকার করে
সূর্যের সাথে হাসে তুলার ফুলগুলি ।
আমার সাথে বাবারও যেন থাকবে সেদিন ছুটি
মা কিনেছে রংবেরঙের আবির অনেক
বালতি বোঝাই রঙের সাথে সেদিন আমি করবো ছোটাছুটি ।
বন্ধুরা সব থাকবে মজায়
রাস্তার ধারে থাকি আমি রং হাতে ,ওরা পায় ভয় ।
বুড়ো বুড়ো কত দাদু ,বড় বড় কত কাকু ,
হেঁটে যাবে সব মানুষ এই রাস্তায়
আমি থাকি বসে মাখাবো রঙ তাঁহাদের গায়ে ।
