Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » হারিয়েও হারাবো না দেখো || Rana Chatterjee

হারিয়েও হারাবো না দেখো || Rana Chatterjee

যতবার হারিয়ে যাবো বলি,
এক অদৃশ্য বন্ধনে টান দাও তুমি!
আদৌ কি হারাতে পেরেছি পরস্পরকে,
কই বা সত্যিকারের হারাতে চাই!
এই মন কেমন করা উদাসী তুমিতেই
এক অদ্ভুত প্রশান্তি,ভরসার আশ্রয়।
না থেকেও অনুভবে পাই তুমি আছো।

শীতের রাতে গরম কম্বল থেকে
পা বেরিয়ে যাওয়া কিংবা প্রবল
উৎকণ্ঠায় আমার গলা শুকালেই
তোমার এগিয়ে দেওয়া জলের বোতল!

আজকাল তাই আর বেশি ভাবি না,
এড়াতে চাইও না তোমার সান্নিধ্য,
কি হবে জানি না একদিন হারিয়ে গেলে,
ঝুপ করে তারা খসার মতো!
হারিয়ে ফেলেও হারাবো না দেখো
এ আমাদের পারস্পরিক বোঝাপড়ার সাঁকো
পাশে থাকা ভালো রাখার রক্ষা কবচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *