Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » প্রেম ছোঁয়া মাদকতা || Asim Das

প্রেম ছোঁয়া মাদকতা || Asim Das

এবার আমি প্রেমে পড়বো দেখো,
কোনদিন প্রেমে নিজেকে ধরা দেব না
প্রতিজ্ঞা বদ্ধ আমি বেশ বুঝতে পারছি,
তোমার নীরবতার তীব্র এক আকর্ষণ।

এতকাল তুমি প্রেমে পড়েছিলে ,
এবার না হয় আমার পালা !
সমুদ্রের মতোই গভীর তোমার চোখে ,
শুনতে পাচ্ছি তীব্র জলোচ্ছাসের শব্দ
আমায় যেন হাত নেড়ে ডাকছে আয় আয়,
অনন্ত কাল অপেক্ষা করে আছো তুমি।

প্রেমে পড়লে বুঝিয়ে দেবো দেখো ,
আমি থাকতে এসেছি যেতে নয় !
যতই দূরত্ব বাধা হয় বলে লোকে,
অনুভবে অবাধ বিচরণে আমি থেকে যাব।

মহুয়ার মাদকতায় আবিষ্ট হয়ে আমি ,
তোমায় ছুঁতে হাঁটছি শাল পিয়ালের বনে।
শুনতে কি পাচ্ছ আমার আর্তনাদ
বন্ধু তুমি কোথায়,দেখো আমি এসে গেছি!
নীরবতা ভেঙে খুঁজে নাও পুরাতন আমিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *