কানায় কানায় সুখ তো দিলে
দুঃখ রাখি কই !
দুঃখ বড়োই অভিমানী
ঠান্ডা আঁচেও খই ।
খই গুছিয়ে তুলতে ঘরে
কম মেহনত নাকি !
হূল ছাড়া স্বাদ আধেক মধুর
আগ বিষে বাদবাকি ।
বাকি খবর কবর ডানায়
দুঃখ সুখের ঘাড়ে ,
তফাৎ কীসে ? বৃষ্টি বরণ
একত্রিত হাড়ে !
হাড়ের ভিতর কোথায় মরণ ?
ভয় পেয়েছে বুঝি !
জীবন জীবন জন্মে’ চলো
নতুন দৃশ্য খুঁজি ।
