Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » প্রেমের বয়স বাড়ে না || Asim Das

প্রেমের বয়স বাড়ে না || Asim Das

ডাগর ডাহুকী প্রেমে মিশে আছি নীল জ্যোৎস্নায় ।
পৃথিবীর যত সুজলা রাধিকা জল
আমার হ্লাদিনী নাভির নদীতে খেলা করে ।
আমি থিতু আছি পুং -কেশর বাগানে , মৌরাণী ।
এ সময় সাংসারিক সলতের ফসল‌ জ্বরে
উসকে দিও না ।

‘ কুসুম’ এর দাউদাউ শরীরের মন ঠান্ডা হয়ে
বাপের বাড়িতে এসেও
তার বিজন বিষাদ ভোরে ‘শশী’র সূর্য ওঠা
ঠেকাতে পেরেছে !
তিতাস শুকিয়ে গেলেও ‘ বাসন্তী ‘ ঢেউয়ে
‘ অদ্বৈত ‘, ‘ উৎপল ‘ আর ‘ঋত্বিক ‘স্রোত বহমান ।

‘ রাজলক্ষ্মী’র বৈঁচি – রেণু টানে ‘ শ্রীকান্ত ‘- ডানার মতো
আমারও মজ্জা প্রেমের হাড়েমাসে বয়স বাড়ে না ।

কুসুম ও শশী — পুতুল নাচের ইতিকথা’র চরিত্র
বাসন্তী – তিতাস একটি নদীর নামে’র চরিত্র
অদ্বৈত মল্লবর্মণের লেখা তিতাস
নাটক এবং সিনেমা করেছেন যথাক্রমে
উৎপল দত্ত ও ঋত্বিক ঘটক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *