সেই কবে থেকে লড়াই করে যাচ্ছি
লড়াইটা থামবে কবে বলতে পারো?
পথের আশায় কবে থেকে হেঁটে চলেছি পথে পথে
আর কতটা পথ হাঁটলে পথ খুঁজে পাব বলতে পারো?
পরাধীন দেশের মাটিতে যুদ্ধ হয়েছিল, যুদ্ধ শেষ হয়েছে
আমরা স্বাধীন হতে পারলাম না এখনো
এই স্বাধীন মাটিতে কাদের বিরুদ্ধে যুদ্ধ করলে
আমরা স্বাধীন হব বলতে পারো?
বলতে পারো কারা এখনো
শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসার ব্যবস্থার মেরুদন্ড ভাঙছে?
বলতে পারো কারা এখনো
ছোট ছোট ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেলছে?
বলতে পারো কারা এখনো
দেশ ও জাতির কণ্ঠ রোধ করছে?
