সার্কাস মাঠে রঙিন সাজে
মুখোশ পড়া মুখে,
অভিনয়ের অন্তরালে
কষ্ট নিয়ে বুকে।
সার্কাস জুড়ে তাদের খেলা
জোকার নামের আড়ে,
নানা রকম অঙ্গ ভঙ্গি
ধরে সকল ভাঁড়ে।
সাইকেল চেপে ঘুরছে বনবন
কাঁধে বামন ছেলে,
কসরত করে হরেক রকম
দড়ির খেলা খেলে।
ঘরে আছে বৃ্দ্ধ পিতা
কেবল কেশে মরে,
ফেরার পথে ওষুধ কিনবে
মুখে হাসি ভরে।
