বৃষ্টি যেমন গুমোট গলায় গুমরে মরা মেঘের
তেমনি করে বিষাদ ঝরুক উইঢিবি মন মেদের ।
মেদ বেড়েছে অলস আয়ুর হাঁটুতে পা রেখে
বিপজ্জনক বেড়ার দূরে ভেড়ার দৃষ্টি মেখে ।
মাখিয়ে মাখন শব্দ তাওয়ায় পদ্য সেঁকি বেশ
সৃজন সুখের সময় শেষে শূন্য অবশেষ ।
শেষের শোকে বরফ জমে ইচ্ছে পাহাড় খাঁজে
কেমন করে বুনবো আশা জমাট শুরুর ভাঁজে !
ভাঁজ জীবনের যুদ্ধক্ষেতে বাইরে এবং ঘরে
স্বপ্ন শীষে নতুন জন্ম হোসেন মিঞা’র চরে ।
