Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » স্বপ্ন যেন জ্বলন্ত অঙ্গার || Swapna Dutta Chowdhury

স্বপ্ন যেন জ্বলন্ত অঙ্গার || Swapna Dutta Chowdhury

স্বপ্নেরা যেন চুপি চুপি কথা বলে
জীবন যুদ্ধে ক্লান্ত বিধস্ত সৈনিক আমি
উদাস মনে তা দেখি নয়নজলে।
ছেঁড়া কাঁথার স্বপ্ন গুলো কেমন করে শিলাখণ্ডের গা চুঁয়ে পড়ছে ঝরে অঝোরে,
নিরলস প্ৰচেষ্টায় ব্রতী আমি পারছিনা, কিছুতেই পারছিনা তা ভরতে ঝোলায়।

আসলে কি জীবন এমনই হয়!
ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বসে আছি শূন্য ঝোলায় ।
অপেক্ষা শুধু অপেক্ষা,অনন্ত অপেক্ষা-
মনের মধ্যে যেন জ্বলন্ত অঙ্গার ।
মধ্য গগনের তীব্র দাবদাহে
দগ্ধ হতে হতে পৌঁছেছি আজ
সান্ধ্য প্রদীপের নরম আলো ছায়ায় ,
তথাপি আজও শূন্য, ভরেনি ঝোলা ।

মনের অন্দরে দমবন্ধ করা বিশ্বাস গুলো
ফিকে হতে হতে জানি একদিন যাবে অন্তরীক্ষে মিলিয়ে।
হয়তো সেদিন থাকবোনা আমি ,
স্বপ্ন গুলো বুকের মধ্যে আঁকড়ে ধরে
বাঁচার ব্যর্থ প্রয়াসে যাব অসীম সাগরে তলিয়ে।
নতুন করে জন্ম নেবে স্বপ্নগুলো অজানা কোন এক আশ্চর্য পৃথিবীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *