স্থবির সময় , সহিস পেলেই একশো পায়ের ঘোড়া
শিরায় শিরায় শোকের ক্ষত শুকিয়ে ফেরার নদী
ফুটছে এবং ফুটবে বলেই শ্বাস সকালে শাঁখ ,
মৃত্যুমনা বিষাদ শুষে বেঁচে ওঠার বোধি ।
ফসল কাটা ক্ষেতের খাঁ খাঁ-য় ভরাট দুধেল শীষ
বিসর্জনের ঢাকের আগায় আগমনীর কুঁড়ি ,
শ্মশান আগুন নিভিয়ে নাভির উদর উনুন হু হু
জীবন তোমার সইয়ে নেবার সংগ্রামে নেই জুড়ি !
