Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সুন্দরের খোঁজে || Asim Das

সুন্দরের খোঁজে || Asim Das

অহিংস নলবনে আত্মঘাতী অস্ত্র ডুবে আছে
বানিজ্যিক সাম্রাজ্য বাড়াতে বড় মেজ সেজ পায়ে অশ্বমেধ ক্ষুর
লাল নীল সবুজ ইত্যাদির বিভিন্ন খোপে অবিচ্ছেদ্য মানুষ পুরে
যখন সুবিধা যাকে লকলকে টোপ ফেলে তন্ত্রের রন্ধ্রে নাচায়
অচিরেই খাবি খাবে ফ্র্যাঙ্কেনস্টাইনী লাভের পুঁজির প্রপাতে
এইসব পৃথিবীজ মাৎস্যন্যায়।

ততদিন , দ্বারকার উপমা কুঁড়িতে ফুটুক নির্ভুল প্রকৃতির বসন্তফুল
প্রাগৈতিহাসিক প্রজাপতির শ্রমে ভরে উঠুক
আধুনিক উত্তরের চাকে চাকে মধু
মাতৃহীন ছাগল শিশুটি পাক কামধেনু গাভীটির স্তন

মানবের পৌনঃপুনিক জয় পরাজয়ের মাঝে
আছে এক অনিবার্য বাঁক
ফাঁকিহীন ঊষরের সুনির্দিষ্ট ফাঁকে উর্বর সবুজকে
বাঁক নিরপেক্ষ অবিচ্ছিন্ন বেঁচে নিতে হয়
কেননা , প্রকৃতির অভিধানে কোনও সময়ই অসময় নয়

সুন্দরের খোঁজে সমবেত অশ্বত্থের বন্ধুতা স্রোত
সহাস্য ঘিরে রাখে সুপ্রবীণ বটের সমবায় বন্দর
অভিকর্ষের সমান চুম্বন টানে
অমা আর জ্যোৎস্নার উৎসের গান
বিশ্বাসী পাহাড়ের কাঁধে অবিরাম আষাঢ়ের মৌসিনরাম

দুঃখ সুখে স্থিতধী সুন্দর
সহযোগী সততায় সতত অজেয় এক অদাহ্য অমরের নাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *