Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বয়সের দাগ পড়ে কবিতায় || Asim Das

বয়সের দাগ পড়ে কবিতায় || Asim Das

বয়সের দাগ পড়ে কবিতায় ,
কীভাবে লিখলে আদি অক্ষর
হরি লুট বাতাসার বাতাসে
পত্ পত্ পোঁতা ধন যক্ষ’র !

কচ্ছপ ঘোলসের দ্রাঘিমায়
থপথপে কবিতার জং পা ,
কীভাবে পুরলে বুনো ঝরণা
হরফে গজাবে রুনু রণ-পা !

বুড়ো শীষ পঙতির বেঞ্চে
কবিতায় কাটাকুটি বিস্তর ,
কীভাবে গুছিয়ে ভাঙা প্রস্তর
গলে গলে জলে হবো ত্রিস্তর !

খসখসে বিকেলের বিষাদে
ঘুণ ধরে কবিতার ভাবনায় ,
কীভাবে নোয়ালে নিব নিদ্রায়
ফিরে পাবো স্বপ্নের পাখনায় !

সেই সেই সেইভাবে দৃশ্যের
অনুবাদে দিও কবি , প্রত্যয়
টগবগে জিনে সুখ কল্পের
গল্পেরা থাকে যেন অব্যয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *