Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সুগন্ধি কবিতার খোঁজে || Asim Das

সুগন্ধি কবিতার খোঁজে || Asim Das

হেমন্তের হিরণ্য ডানায় চড়ে
এক আশ্চর্য আলোর আকাশে
যোজন ধন্যা সুগন্ধি কবিতার অপেক্ষায়।

জীবন-বর্ণা নদীর ঝলমলে ঝর্না চুলের
রিনিঝিনি পায়চারি দেখতে
থমথমে স্রোত থামিয়ে হাজির দুকূল ।
সকালের রিমঝিম রোদে স্নান সেরে
দুপুরের নূপুর ছায়া মখমল মেঘের মাচানে ।
ফসলের ফুল তুলতে তুলতে অনন্ত চৌকাঠে
রাসনৃত্যের মুদ্রায় থমকে নবান্ন আলপনা ।
মাটির ভিতরে উৎসুক গা ঝাড়া দিয়ে
জীবন্ত সমস্ত কবর প্রচ্ছদ ।
সকলেই তীর্থযাত্রীর মতো সুগন্ধি কবিতার
দর্শনে ও আঘ্রাণে আপ্রাণ আগ্রহী ।

পৃথিবীর নিকৃষ্ট অপ্রয়োজনীয় অশ্লীল কোলাহল
সাময়িক স্মৃতির শিকেয় তুলে
নিজেরই বানানো উপরোক্ত দৃশ্য মন্তাজের মায়াজলে
ডুব দিয়ে সুগন্ধি কবিতার খোঁজে
অস্থির নতুন নতুন চোখ পেতে বড়ো ইচ্ছে হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *