অকপট কারণ কাঁটায় পথ
সাজিয়ে রেখেছো কোন ,দুখী দুর্জয় ?
যা ভেবেছি ঠিক নয়
তবু মনে কেন সংশয় !
এক অসুখী অনন্ত হূল
পুরে পুষে আমাদের জিনে
মধু’র মূল্য মানে
বৌদ্ধিক সুখ নিলে কিনে !
মিলনের মহা সমাবেশে
ভরে দিলে ‘হ্যানো ত্যানো ক্যানো?’উৎপাত !
‘ কিন্তু ‘ ‘ তবু’র তিরে
মানুষের ঘোড়াবান , বাঁকে চিৎপাত !
কবিতার কাজ নয় সমাধান খোঁজ
শব্দের মাস্তুলে প্রশ্ন পুরানো ,
অক্ষর -রিফু জুড়ে জীবনের পালে
সাধ্য শুধু শোক শ্বাসে সত্য জোগানো ।
