আকাশ আমায় দিচ্ছে যে ডাক
গানে গানে আজ,ভরা সে থাক ,
আকাশ জুড়ে রঙের খেলা
তুলির আঁচড়ে ভাসিয়ে ভেলা,
সূর্য্যিমামা বসেন পাটে
আমার মন যে আবেশে কাটে।
মেঘের খেলায় জড়িয়ে চাদর
রঙ্গিলা আবেশে মেখে আদর।
চাঁদের হাসি জোৎস্না মাখায়
কুসুম আলোয় নাইবো সেথায়।
উলম্ব মেঘের হাতছানিতে
মাতলো যে মন আবির ছোঁয়াতে।
ভেসে যেতে চাই বলাকার দলে
নীল আকাশের সমীরণ পলে পলে।
ভাবের ঘরে কাটাব রাতদিন ,
যতদিন দেবে সাথ, ঠিক তত দিন !
লিখে যেতে চাই ভাবের খেলা ,
পূর্ণতা যেন পায় এই সাঁঝের বেলা ।
আসলে ডাক, যাবই তো চলে
যাই মনের কথাটি,উজাড় করে বলে।
পূর্ণতা পাক আমার ইচ্ছেগুলি
খুশি গায়ে মেখে,দুঃখ ভুলি,
হারাতে দেবনা স্বপ্নগুলো
সবাই মিলে এবার সাবাস বলো।
