তুমি আর আমাকে আগের মত করে পাবে না
এই না পাওয়ার কারণ তুমি নিজেই জানো
ইদানিং তুমি আমার সাথে কেমন উচ্চমাত্রার দুর্ব্যবহার করছো
ইদানিং তুমি আমায় রীতিমতো অত্যাচার করছো
আমি এত কঠোর পরিশ্রম করার পরেও……
তোমার হুমকি-ধমকি……
এমনকি তোমার হাতের চর খেতে হচ্ছে আমাকে
এ তুমি কেমন বউ?
আসলে ভুলটা আমারই,
আমি নিজে নিঃস্ব হয়েও তোমাকে রানী করে রেখেছিলাম
আমি তোমাকে কোনদিন বিন্দুমাত্র কোন কিছুরই অভাব বুঝতে দিইনি
আমি তোমাকে কোনদিন দুঃখ দিয়ে কথা বলতাম না
তোমাকে গুরুত্ব দিতে দিতে আজ আমি গুরুত্বহীন
এটাই ছিল তোমার প্রতি আমার মস্ত বড় ভুল
আজ অতি সহজেই সেই মস্ত বড় ভুলের মাশুল গুনতে হচ্ছে
তাইতো দুবেলা তোমার গালমন্দ খেতে হচ্ছে
দায়িত্ববান স্বামী হয়েও বউয়ের হাতের চর খেতে হচ্ছে
হায়রে দুনিয়া…..
হায়রে আমার সাধের সংসার
এই সংসার ফেলে পালাতে চেয়েছি বহুবার
হায়রে আমার সাধের সংসার।।
