মহারাজা তোমারে সেলাম ,
তোমার শিল্পকর্মে যা কিছু পেলাম
তাহা ভুলিবার নয়, ভুলিবার নয় ,
এদেশে একজনই এমন শিল্পী জন্মায়।
তোমার গুণমুগ্ধ অগণিত ভক্তকুল,
তোমার সৃষ্টি দেখিতে সদা ব্যাকুল।
মৃত্যুর তিরিশ বছর পরেও,আছো সবার অন্তরে
সমান বিরাজমান।
আকাশে বাতাসের ঝড়ে, আজও দোলে
জলসাঘরের ঝাড়লণ্ঠন ।
করজোড়ে জানাই, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা
নতশিরে, চরণে তোমায় প্ৰণমি।
আবার যদি আসো ফিরে কখনো এই বাংলায়,
শুনিতে যেন পাই,
হৃদয় আকুল করা সেই ব্যারিটোন ধ্বনি ।
