Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » শেষ চিঠি || Subrata Mitra

শেষ চিঠি || Subrata Mitra

আমি হারিয়ে গেলে খুঁজবে না আমায়,
পাবে না কোনোই চেনা ঠিকানা আর,
দুটি দশক ধরে সয়েছি নীরবে
প্রতিটি দিনের জমে থাকা ভার।

তোমার অঝোর অপমানের বাণে
ভেঙেছো আমায় কত শতেকবার,
আমার যত না দুর্বলতা ছিল,
বানালে অস্ত্র আঘাত হানার।

আজকের এই যৌন লালসা,
মানতে পারি না এমন দৃশ্যপট,
অক্ষমতার ভিড়ে ঠেলে দিয়ে
রচলে আমার শেষের সংকট।

ব্যর্থ এ প্রাণ আর তো ফিরিয়ে
আনতে পারি না তোমার সমুখে,
পরজন্মেও যেন দেখা না হয়,
এই বিদায় নিয়ে চললাম সুখে।

নিরুপায় হয়ে বেছে নিলাম পথ,
শেষ করে দিয়ে সব হাহাকার,
আমার ওপর অবিচারের লেগে
সাজা হোক তোমার যাবজ্জীবন কারাগার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *