জুড়িয়ে যাওয়া শক্ত ভীষণ
সুপ্ত স্মৃতির লাভায় ,
সময় ছাড়া কে আর পারে
উল্টোতে দান দাবায় !
সময় , কমাও রণপা গতি
এবং শিরায় তুষ ,
সইয়ে নেওয়া শোকের ভাটায়
উজানী উসখুস ।
উৎসবেরা ছন্দে যত
অন্ত্যমিলে পথ ,
চলা ওতো সহজ ? মোড়ে
ঘুরছে তত মত ।
মত পেরোলেই মনের শুরু
শেষের কাজী আমি ,
বাষ্প -বরফ দু’য়ের ভিতর
জলের স্মর -কামী ।
