Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কবরের দেশ ও জীবন্ত পাথর || Asim Das

কবরের দেশ ও জীবন্ত পাথর || Asim Das

সময়ের শোক জ্ঞাপন চলছে শতাব্দী , আস্তে !

মুনাফার মাছ ধরবে যারা , তারা যাক ।
পৃথিবীর যে কোনও প্রান্তেই লুকানো থাক বাঙ্কারে ঘিলু
চড়া নিলামে চড়াবে ধর্ম -জহ্লাদ ।

উদভ্রান্ত হৃদয়ের উদ্বাস্তু পেটে ক্ষুধার জন্ম হয় রোজ ।

ঘরে ও বাইরের যুদ্ধে যে কিনবে পরজীবী পাকস্থলী
সেই সেরা রণনৈতিক ফড়ে ও বনিক ।
শিশু ও বৃদ্ধ যারা মমির মতো জীবন্ত পাথর হয়েছে
তাদের টুকরো শেকড় জমিয়ে
প্রয়োজনে ভিন্ন কবরের দেশ বানাবে পররাষ্ট্র নীতি।

মুহুর্মুহু সংবাদের শিরোনাম বদলে যায় ।
তালকাটা মিছিলেরা চাপা পড়ে হাঁসফাঁস
ভরসাহীন জন স্মৃতির আলস্য হিমে ।
লেজ আর মুড়ো মিলে বহুভূজে ঘোরে
সাম্যবোধের বৃত্ত সম্পূর্ণ হয় না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *