Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » শয়তানের তামাশা দেখছি || Subrata Mitra

শয়তানের তামাশা দেখছি || Subrata Mitra

চুপ করে বসে আছি—–
বসে বসে শয়তানের তামাশা দেখছি
এরকম শয়তান আমি বহু দেখেছি

শয়তানটা সামনে একেবারেই চুপচাপ আছি
দেখি কতটা শয়তানি করতে পারে
আমাকে আশা ভরসা দিয়েছিল অনেক
ভেবেছিল তাতে আমি পুরোপুরি গলে গেছি

এরকম শয়তানেরা ভদ্রলোকদের বোকা ভাবে
এভাবে বোকা ভাবতে ভাবতে একদিন নিজেই বোকা বনে যায়
শয়তানের পথ কখনো আলোকময় নয়
শেষমেষ শয়তানদেরকে অন্ধকার ঘরেই মরতে হয়

কিন্তু….
এই শয়তানদের আবার ভগবান ভক্তি খুব….
এরা দিনে করে হরি….. হরি…….
রাতে করে শুধুই চুরি…………

সব শয়তানের একটা বিরা…ট কমিটি আছে
শয়তানের শয়তানে খুব মিলেমিশ আছে
আস্তে আস্তে শয়তানের হাতে সমাজ ব্যবস্থাও চলে যাচ্ছে
শয়তানেরা ভদ্রলোকদেরকে মৃত ভাবছে

আমি কিন্তু আজও বেঁচে আছি…
বসে বসে এখনো শয়তানের তামাশা দেখছি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *