রাত্রি গভীর হলে সদর দরজায় কড়া নাড়ে
কে যেন, দরজার ওপারে তখন গুঁড়ো নক্ষত্র
যতদূর চোখ যায় বিক্ষিপ্ত বিপন্ন বৃক্ষরাজি
রাত্রি জাগরণের পর জৃম্ভনে নত
এখনও দাঁড়িয়ে করুণ অপেক্ষায়
রাত্রি গভীর হলে তস্কর ,দল বেঁধে পথে নামে
তারা আকারে ইঙ্গিতে কথা বলে
জোছনায় অধর ছোঁয়ায়
ডুবে যায় গভীর অন্ধকারে
সদর দরজায় এসে দাঁড়ালে শোনা যায় –
পাখিদের ডানার শব্দ অতি ক্ষীণ,
বাস্তু হারা ,নীড় হারা
গভীর আকাশের সন্ধ্যানে প্রতিদিন …
রাত্রি গভীর হলে কীট পতঙ্গের মত
নক্ষত্ররাও ঝরে পড়ে একদিন-
তবুও ফিরে এসো সেই নির্ঝরের দিন
দুকলি গান গেও আমার বাঁশির সুরে
বিনত চিত্ তে এই দীন মরুভূমি পরে …
