Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » রস জমেছে রজনীগন্ধায় || Asim Das

রস জমেছে রজনীগন্ধায় || Asim Das

আর কতকাল লিখলে তোমায় , কবি
পরিয়ে যাবে তোমার আখরমালা ?
বাড়িয়ে আছি জখমী জীবন ঠোঁট
চকরী চুমোয় জুড়িয়ে দেবে জ্বালা ?

কাশের নদী জ্বালিয়ে জোনাক দীপ
অপেক্ষাতে ডাহুকী সন্ধ্যায় ,
শরৎগন্ধা আসবে কখন কুলু ?
রস জমেছে রজনীগন্ধায় ।

টান-জমানো পাইন প্রতিভাকেও
খরচ করে সময় অ-সাক্ষাতে ,
ঢেউয়ের প্রেমে ঢেউ না দিলে সাড়া
সাগর মৃত স্রোতের পক্ষাঘাতে ।

ভোরের উঁকি ভাসিয়ে রাতের মেল-এ
বললে এসে — দাঁড়িয়ে কেন , ইস্ !
ভরেই আছো এ-মন আখর ফুলে
গাঁথছি বসো , লিখিনি ভাগ্যিস্ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *