পুরোনো সেই দিনের কথা,
মেঘে লেখা স্মৃতি,
আবছায়া জানালার কাঁচ,
কাগজ খাতা পেনসিল-
সবকিছু তুমি আবার
নতুন করে ভাবতেই পারো।
যে দিন যায় সেই দিন তো,
আর আসে না ফিরে!
ফেলে আসা দিন,
ঝরে পড়া গোলাপের পাপড়ি কি
নতুন করে ফুল ফোটাতে পারে?
বছরের পর বছর ছায়াছবি
হয়ে রয়ে গেছো,
অপলক দৃষ্টি তে চেয়ে থেকেছো,
নাকে নাক ছাবি পড়ে!
যে কথা কাউকে যায় না বলা,
সেই কথা কবিতা হয়ে যায় কি করে?
আবেগী অশ্রু জলে সিক্ত
আমিটা আজও ভীষণ ক্লান্ত,
মুখে তবুও অক্লান্ত হাসি,
এই জীবন আমিও বড্ড ভালোবাসি।
বুক ফাটে তো মুখ ফোটে না,
এ কেমন কান্না যা কাউকে
দেখানো যায় না!
কেমন করে পারবো বল?
প্রিয় প্রাণ পুরুষ টি কে
তোমায় ভাগ করে দিতে?
আমার যা কিছু, ধন-রত্ন
সোনা-দানা, জহরত, মণি,
মাণিক্য সবকিছু তোমায় হোক!
শুধু ভালোবাসার জমিতে,
ভাগ বসিও না জোরজবরদস্তি করে।
তুমি আমার সবকিছু নাও,
রোজ রোজ নতুন নতুন কবিতা নাও,
কেবল ভালোবাসার মানুষ টা কে
কেড়ে নিও না আমার থেকে।
যে কথা সড়াসড়ি বলা যায় না,
কান্নার জলে সুনামির ঢেউ
আছড়ে পড়ে বক্ষ জুড়ে,
অথৈ জলে হৃদয় ভাসে ডোবে,
আধেকো ঘুমে হঠাৎ কেঁপে উঠি
ফুঁপিয়ে উঠি অভিমানে।
রাত জাগা চোখে,যে কথা যায় না বলা,
সেই কথাগুলো কবিতা হয়ে যায় কি করে?
