Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » যেই ঠোঁট || Sankar Brahma

যেই ঠোঁট || Sankar Brahma

বিড়ি হাতে বাড়ি ফিরছি রাতে
রাস্তায় পড়ে আছে বুড়ি এক
হিমেল আঁধার রাতে
চাঁদ হঠাৎ ডেকে বলে দ্যাখ

আমি তাকে তুলে এনে ঘরে
গরম পোষাক দিই রেধে দিই ভাত
বুড়ি প্রাণ ফিরে পেয়ে নিশ্চিন্তে ঘুমায়
এইভাবে কেটে যায় রাত।

পরদিন ঘুম থেকে ভোরে উঠে দেখি
বুড়ি মরে পড়ে আছে
এখন আমি কি যে করি
কোনও শ্মশান নেই কাছে

মরা বুড়ি বলে ওঠে ফাঁক করে ঠোঁট
সারা দেশ আজ শ্মশান হয়ে আছে
যেই ঠোঁট কথা বলে
সে মুখেই আগুন দিতে হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *