সাঁকোর নিচেয় জল ছুঁয়ে যায়
শ্রাবণ কিশোরী ঘন
পুরনো সেই সব দিনের কথা
স্মৃতি ছল্ ছল্ মন’
সাঁকোর নিচেয় জল ছুঁয়ে যায়
যখন নবীন শ্মশ্রু আসে তার
সাঁকোর উপর দোল খেয়ে যায়
দুটি মনের অনন্তে অভিসার
তখন তাহার নবীন বয়স,
কিশোরী যেন হরিণ দিশা,
সদ্য গজানো শিং দুটি তার
নবীন চোখের অনন্ত প্রহার
সাঁকোর নিচেয় জল ছুঁয়ে যায়
বুকের মাঝে ও রণ –
আজও বুকের মাঝে রণ
যেন বাজে ঝন ঝন ঝন …
