Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মিনসেটা কিচ্ছু বোঝে না || Robbin Pramanick

মিনসেটা কিচ্ছু বোঝে না || Robbin Pramanick

বসুন্ধরা চেয়ে আছে জানালায়
নাকে ভেসে আসছে কেঁয়াফুলের গন্ধ
কে পাঠায় এমন মায়াবী স্পর্শ!

একলা ঘরে মাটির প্রদীপের আলো ছায়া কাঁপে
কেঁপে ওঠে বুকের ভিতর
মিনসেটা চলে গেছে কত দিন হল –
ঘরে ফেরার নামই নেই তার!
দেশে দেশে খড় কূটো ঠোঁটে নিয়ে
দূর দেশে করে পারাপার।

মিনসেটা যখন অবুঝ ছিল, জানালার
কাছে রোজ এসে সে বাঁশি বাজাত’

বুকের ভিতর শূন্য প্রহর, কেঁয়া ফুলের তীব্র গন্ধ
অন্ধকার পুকুর পাড়ে কেঁয়া ঝাড়ে – কে যেন ঝম ঝম গান গায় !
রাত্রি গভীর হলে কে বাজায় সুর লহরী-
বুকে তার ঢেকির প্রহার
মিনসেটা কিচ্ছুই বোঝে না

সমস্ত আলো- অন্ধকার বসুন্ধরার ঘরে আসে
বুকে তার আগুন জ্বলতে থাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *