মায়ের কথা বুকটি জুড়ে
রক্ত সিঁন্দুর ভালে,
সকাল থেক কর্মে ব্যস্ত
ছুটছে নিয়ম তালে।
গলদঘর্ম হয়েও তিনি
প্রতিটি কাজ করে,
বিরক্তিভাব নেইকো মনে
অসীম শক্তি ধরে।
মা যে আমার জগৎ শ্রেষ্ঠ
মুখে হাসি ভরা,
সর্বংসহা মূর্তি তিনি
ধৈর্য দিয়ে গড়া।
মায়ের কাছেই লেখাপড়ার
প্রথম পাঠটি শুরু,
অন্যায় করলে চোখটি বড়
তিনি মোদের গুরু।
তারা হয়ে আকাশ মাঝে
মিটমিট করে জ্বলে,
ভীষণ কষ্ট বুকের ভিতর
নীরব অশ্রুর তলে।
