Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মাংসের ঘরে আগুন || Swapna Dutta Chowdhury

মাংসের ঘরে আগুন || Swapna Dutta Chowdhury

মাংসের ঘরে আগুন লেগেছে
নষ্ট জন্মের লজ্জায়,
কুমারী জননী দুঃখবতী মেয়ে আড়ষ্ট,
লজ্জায় মুখ ঢেকেছে শঙ্খ চিলের কান্নায়।
নিস্তব্ধ দ্রোহের মায়াজালে
নবসৃষ্টির যাতনা সয়ে নীল হৃদয়,
স্বপ্নের ফানুস উড়ায়।
আকাশ ছুঁয়ে সন্ধ্যা তারাদের খোঁজে
সময়ের নিঃশ্বাসে সৃষ্টি হয়
তার জীবনের কলঙ্কিত ইতিহাস।
তীক্ষ্ণ তির্যক প্রশ্নের বাণে বিদ্ধ কুমারী মন,
মায়ার সম্মোহনে
তরল মোমের হলুদ আলোয় গলে গলে পড়ে।
গোধূলি সূর্যের কিরণ গায়ে মেখে,
একরাশ অভিমানে ফেটে পড়ে স্বর্ণাভ প্রতিবাদে।
উদাসীন নির্লিপ্ত সমাজের কালো গহবরে
ঘূর্ণি ঝড়ের মাতনে
দুলতে থাকে অনিশ্চিত ভবিষ্যৎ।
নীল বিষাক্ত নদের অবগাহনে আজ সে
কলঙ্কিনী দুরাচারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *