ভালোবাসা হয়না যেন কখনও
চিহ্ন রাখা অশ্রু বিলাপ,
শুন্যতার কুয়াশা ভেদে সজল ভৈরবীতে আকাশ চুঁয়ে হোক না একটু প্রেমালাপ!
অমোঘ আকর্ষণে নীল হৃদয় ঝাঁপ দেয় ভালোবাসার সমুদ্রে অবলীলায়,
শানিত কথার ঝলসানিতে বিন্দু বিন্দু অশ্রুকণা ঝড়ে পড়ে,
অব্যক্ত ইচ্ছার অপমৃত্যু ঘটিয়ে,
অঙ্গবস্ত্র পড়ে রয় ভাঙ্গা চাঁদের আলোয়
নিভৃতে নিরালায়।
তল পাওয়া যায়না অতল জলধির
আলোহীন মহাসমুদ্রের গভীরে।
বৃথাই সুখের ঠিকানা খোঁজা অস্তিত্বের
নীল তন্তু জালে।
পাললিক জমিন হয়ে ওঠে বন্ধ্যা
কাঁচ কুয়াশায় জলভ্রুণ ভেসে যায়,
শুধু পড়ে রয় বিষাদের তৃষিত কঙ্গার
ভালোবাসার ছেঁড়া কাঁথায়।
নীল বেদনার ব্যর্থতায় কেঁদে কেঁদে জমানো অনুরাগ,
ডুবে যায় নিরেট অন্ধকারে।
জোনাকি জোছনায় চাঁদ চুয়ানো মুখে
কুয়াশার আস্তর বাড়ে।
