কিভাবে যে গভীর গোপনে বাড়ে
ভিজে বীজে সুগন্ধির অরণি সম্মতি ,
লীলাময় প্রাজ্ঞ সময়ও বুঝি
থমকে থেকে দু’ দন্ড ভাবে ।
অপেক্ষার পিছল মাটিতে অবিরল লেপ্টে লেগে থাকা
আশার বিষন্ন মোমে থিতু জ্বলে যাওয়া ।
উপরি উপমাবৃন্দ ছায়াসঙ্গী হলে
নিরস্ত নদীও প্রশান্ত সাগরের নীড় পেতে পারে ।
হয়তো সকাল-সুখ বিকেল পাবে না
কিংবা বরোজ -ছায়া দুপুর হারাবে ।
তবুও আনন্দের খন্ডে খন্ডে পরশপাথর ,
একবার ছুঁয়ে দিলে
আয়ুর যে কোনও অংশ সোনালী সুন্দর ।
