তোমার অসুখী শ্বাসে
থই থই সুখে অবসাদ ।
ব্যবহৃত অনুভব
হাজার শতাব্দী বুকে
নয়া বারবার ।
তোমার আনন্দ দিনে আমার আনন্দ আলা
তোমার শোকের রাতে
থাক থাক আমার আন্ধার ।
ভুলে যাওয়া সোজা নয়
স্মৃতির ছায়ায় ঘুরপাক ।
কোথায় হারাবে ঢেউ ?
নদী- কাঁধে স্রোত উন্মন ,
বিষাদে বাষ্প হলে
হেঁচকি’র টানে টানে পাহাড়ে সাগর !
এভাবেই ভরে থেকো মন
পাওয়া নয় , চাওয়াতে স্বপন ।
