এ সময় বিনিদ্র ব্যথায় কবি নয় , কবির কঙ্কাল ।
যে কোষগ্রন্থিগুলি ফুরফুর খুলে যেতো পাপড়ির প্রেমে
কিংবা জোগাতো জ্যা চিৎপাত ধনুকের মুখে ,
নির্জীব নুয়ে আছে চুরচুর হাড়েদের ভারে ।
প্রজাপতি উৎসব নির্ভুল আসে যায়
মরশুমী ঋতু-মথ ক্ষেতে।
মঞ্চের মধুময় সংলাপে ঝরে পড়ে
গিজগিজ কক্ষের উশখুশ কান ।
কোথায় থিতিয়ে গেছে নাব্য সজ্জার সাজে
শুধু এক আলাপী কবি’র সদ্য ঝিম -ধরা প্রাণ !
ভাসা ভাসা ক’টা মেঘ খোঁজ নেয়
প্রকাশিত কেন নয় বৃষ্টি বিষাদ ?
উড়ুক্কু আনন্দ হাওয়ায় হু হু উড়ে যায় দুঃখের গান ।
তবুও , সাধু ! সাধু ! সরণীর ভুলোমন সয়ে
স্মরণীয় অক্ষর পাতায় গাঁথা বরণীয় শব্দ স্মৃতির
সম্মান রক্ষায় ফেরো হোমা’র উপমায় নয় ,
রিমঝিম ঈগল উড়ানে হায় ! হায় সুখ্যাত !
