প্রভাত ফেরিতে দলে ভোরের বেলায়
পঁচিশে বৈশাখ মাসে কচিকাঁচা দলে,
রবীন্দ্র সঙ্গীত কণ্ঠে ছন্দ তালে বলে,
প্রণাম তোমায় কবি গানের ভেলায়।
ঢিলে জামা পরণেতে গুরুকবি রবি
আকর্ষণে হ়দয়েতে প্রতি জনে জনে,
তোমার লেখার ঝাঁপি রাখে সব সনে,
চিত্রশিল্পী তুমি শ্রেষ্ঠ আঁকা কত ছবি।
রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি তুমি
গীতাঞ্জলি কাব্যগ্রন্থে নোবেল আনিলে,
ব্রহ্মজ্ঞানে ভক্তিকথা রচনা করিলে,
সুরারোপে নিজস্বতা পদতলে চুমি।
সাহিত্য সম্ভার পূর্ণ আহরণে জ্ঞান
গীতবিতানের গানে ভরে ওঠে প্রাণ।
