অনেক কষ্টে দুঃখে মাগো
তোমারি নাম আসে মুখে,
বন্দেমাতরম ধবনির জোরে
দেশবাসী রয় অনেক সুখে।
ফাঁসির দড়ি গলায় নিলে
ইংরেজ মারলে দেশের তরে,
বিনয় বাদল দীনেশ যতীন
শহিদ সংখ্যায় পাতা ভরে।
উজ্জ্বীবিত করতে এ গান
আনন্দমঠ বই এ এলো,
বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম
আপন করে সবাই পেলো।
বন্দেমাতরম! বন্দেমাতরম
আন্দোলনে স্লোগান শত,
উন্নিশো পাঁচ ৭ই অগস্টে
বঙ্গভঙ্গ আন্দোলনে কত।
স্বাধীন দেশের জাতীয় গান
উন্নিশো পঞ্চাশের মর্যাদা পায়,
রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের
ঘোষণায় সব আনন্দে গায়।
এ গান আমার মায়ের গান
দেশমাতার ঐ পূজার তরে,
উদ্দীপনায় ভরপুর শরীর
বন্দে মাতরম কন্ঠে ভরে।
বীর যোদ্ধাদের করুণ স্মৃতি
গানের তালে বেড়ায় ভেসে,
বিদায় নেবার প্রাক্কালে তাই
ফাঁসির দড়ি পরে হেসে।
আত্মত্যাগের বলিদানের
সংগ্রামের পথ বেছে নিল,
শহিদের কথা ত্যাগের কথা
ইতিহাসের পাতায় গেঁথে দিল।
আজ সার্ধ শতবর্ষ তে তাই
স্মরণ বরণ পালন হবে,
অনেক রকম ভাবে উদযাপন
বন্দেমাতরম কন্ঠে রবে।
