Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বিবেকে অসাম্প্রদায়িক || Swapna Dutta Chowdhury

বিবেকে অসাম্প্রদায়িক || Swapna Dutta Chowdhury

সুন্দর এই বিশ্বটা হোক মানবতায় ভরা
থাকুক উদার নীতিতে গড়া,
সমাজ হবে দুর্নীতি মুক্ত অসাম্প্রদায়িক
ক্ষয়প্রাপ্ত মানবতাই হবে মূলমন্ত্র মৌলিক।

যেখানে থাকবেনা মানুষে মানুষে ভেদাভেদ
থাকবেনা কোন শত্রুতা হিংসা আর বিভেদ।
হৃদয়ের দ্বার রবে উন্মুক্ত সবার জন্য
তবেই মানুষ নামের এই জীবন হবে ধন্য।

মানব দেহে লেখা নেই কোন ধর্মের খতিয়ান।
ক্ষুধা তৃষ্ণা শোকতাপ আনন্দ অনুভূতি সবই সমান।
মানুষের সৃষ্টি ধর্মের বিভেদ গড়েছে ফারাক
ক্ষুদ্র মানসিকতায় তুচ্ছ ভাবনা নিপাত যাক।

অনেক তো হয়েছে খুনো খুনি হানাহানি,
রক্তাক্ত পৃথিবী আর চাইনা
বন্ধ হোক ধর্মের জিগিরে যুদ্ধ যুদ্ধ খেলার ভাবনা।
অন্ধকার হতে আলোক সাগরে অবগাহন করো
খুলে দিয়ে মনের দ্বার ভালোবাসায় ভরো‌,

সুন্দর পৃথিবী হোক আরো সুন্দরতম
বেহাগের সুরে বিহঙ্গের তান বাজুক অন্তরে মম।
নতুন করে গড়ে উঠুক অসাম্প্রদায়িক সমাজ
বিভেদ ভুলে মানুষ করুক সুখ শান্তিতে বিরাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *