উজ্জ্বল জ্যোতির্ময় চন্দ্রিমার আলো, এটাই কি বাঁধভাঙা চাঁদের হাসি?
কোথাও এতটুকু মেঘ নেই, অন্ধকার নেই,
সব মলিনতা যেন কোথায় মিলিয়ে গেছে।
গাছের কচি পাতার ভাঁজে ভাঁজে,
প্রকৃতির আনাচে কানাচে নতুন গল্প লিখছে যেন পৃথিবী।
কি অদ্ভুত মুগ্ধতায় চরাচর রূপে সেজেছে।
সেই দেখা পৃথিবী তোমায়-
কোলাহল কুৎসিত এই নগর ঘিরে,
দুষ্টশ্বাস ছেয়ে যায় সমাজে
স্বার্থপর দুনিয়ায় সভ্যতার অধঃপতন ভিড়ে ।
নারী দেখে শ্বাপদের লোলুপ দৃষ্টি, স্বার্থের নিমিত্ত খুনখারাবি।
ভুলেছে আপন সুর যবনের আগত বেসুরে,
দেখেছি বার বার নিমজ্জিত পৃথিবীর কলুষতার ভার
আজ এই জ্যোতির্ময় আলোয় যাক সব কলুষ মিলায়ে সুদূরে।
প্রভাতে দুচোখ মেলে অতীতকে
উড়িয়ে দেখি যেন
আদিম, স্তব্ধ সেই পুঁতিগন্ধযুক্ত আদিমতার সমাধি,
মরুভূমির মাঝে দেখি যেন বিস্ময়,
দাঁড়িয়ে সারি সারি তরুণ তমাল।
বিশুদ্ধ বাতাস এনে দিক সুস্থ জীবন প্রাণময়।
হোক নব জাগরণ।
