রাত্রিবেলা নদীর ঢেউ মতো
মনের কথাগুলো ফেলে নিঃশ্বাস।
আর দুনয়ন ভেজে ব্যথায়।
ভাঙা মন ক্লান্ত লাগে,
শূন্যতায় বিবশ হয় তনু।
অন্তহীন নৈঃশব্দের দাপটে
ভাষাহীন হয় অভিমান।
যন্ত্রনা যেন হানা দেয় ঢেউয়ের সাথে।
মনের অনুভূতি এমন –
যা বুঝিয়ে বলা কঠিন।
তাই চুপ থাকি।
