মিসাইলের শব্দে কাঁপে বসন্তের দ্বার,
জানি না বুঝি না তো এর বেশি আর।
বাতাসে বারুদ-গন্ধ, জ্বলছে ইরান
এরপরে গাওয়া যায় বসন্তের গান?
ফুলের মতো শিশুরা পুড়ে হয় খাক
শান্তির বাণী শুধু বইয়ে লেখা থাক,
বসন্তের রাঙা ফুল শিমূল পলাশ
দেখে মনেহয় আজ শিশুদের লাস।
গণকবরের মাঝে স্কুল-শিশুদের লাস
তারপরে বহে নাকি বসন্তের বাতাস?
বিশ্ব-শান্তির মনোরম বাণীর আশ্বাস
মনেহয় নিখাদ মিথ্যে, শুধু পরিহাস।
যুদ্ধের ভেরি বাজে ফাগুনের গানে
বসন্তের ললিতবাণী আসে না কানে,
কোন স্বার্থে এই যুদ্ধ সকলেই জানে
সত্যিই হয় বলো এর কোনও মানে?
