মনের মানুষ চরিত্রবান
রসিক পুরুষ তবে,
হাসি ঠাট্টাতে কাটায় জীবন
রঙিন মেজাজ রবে।
কষ্টের দিন যায় হেসে ভেসে
অভাবের দিন পার,
বিপদে বন্ধু শান্ত স্বভাব
কখনো করে না ধার।
মিষ্টি হাসিতে কাঁপায় অধর
চোখেতে ক্লান্তি থাকে,
স্বর্গ রচনা মাটির ভিটেতে
শান্তি জীবনে রাখে।
প্রভু পদতলে আরাধনা চলে
মুদিত নয়ন ধরে,
হৃদয়ের বাণী অশ্রুর জলে
ফুল নিবেদন করে।
