Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ফুঁ- হীন বাঁশির ব-দ্বীপে || Asim Das

ফুঁ- হীন বাঁশির ব-দ্বীপে || Asim Das

বিচ্ছেদের নোনতা নির্জনতায় নিদ্রা চুরি যাওয়ার আগে
বেড়ালের লোমের মতো ফুলে যাওয়া
কার্য ভনিতার কারণ কসরৎ কমাও ।

তিলে তিলে জমে ওঠে এক শীষ মিলনের সুখ ।

আমাদের জন্মজিনে লুকিয়ে রয়েছে এক আপোষহীন
অনন্ত ডুয়েলের অবান্তর তরবারি দাগ ।
নিজস্ব মনের ব্রহ্মান্ড যদি বিক্ষিপ্ত মননের মন্বন্তরে
তছনছ না করতে চাও ,
ফিরিয়ে নাও অর্জুনের মতো নিক্ষিপ্ত নীল ব্রহ্মাস্ত্র ।

কোটি কোটি লক্ষ্যচ্যুত অশ্বত্থামার অপারগতায়
বহমান পৃথিবীর উষ্ণতম বিছানায় তৃষ্ণার শীত রয়ে যায় ।

কমেডির এলো-সুর ভুল বেজে লহমায়
ট্র্যাজেডির ফুঁ- হীন বাঁশির ব-দ্বীপে ।

হ্যাঁ আর না -এর মধ্যবর্তী শূন্যতার অষ্টাঙ্গিক ফাঁক ভ’রে
আর কবে আনন্দে নেচে উঠবে সমস্ত সম্পর্ক- সঙ্কট ,
তথাগত !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *