গাছে গাছে কিশলয় ছায়
ফুটেছে ফুল রঙিন কত,
ফাগুন এলো দখিনা বায়
বইছে উছল খুশি মত।
অশোক পলাশ লাল লালিমায়
ছড়ায় আভা উজল ফাগে,
কুহু সুরে কোকিল মাতায়
ফাগুন বেলায় লোলিত রাগে।
অপূর্ব এক শোভার আবেশ
আবির রাগে বিকাশে প্রেম
ফাগুন ঋতুর অপরূপ রেশ
জাগায় হৃদে আনন্দ হেম।
ফাগের উৎসব ধরার মাঝে
প্রকৃতি তায় নন্দে মাতে,
প্রেম আবহে হৃদয় রাজে
প্রিয় জনে থাকলে সাথে।
