জানি এ প্রশ্নের
উত্তর জানা নেই তোমার ।
এসেছিলে ভালোবাসার ফেরি করতে ,
যে ভালোবাসার মানেই জানো না তুমি ।
যা অধরা তোমার কাছে ,
তা নিয়ে এসেছো বিকিকিনির খেলায়
বাজিমাত করতে
কিন্তু পারলেনা,
হেরে গেলে ।
তোমার ভালোবাসার রঙিন মুখোশটা
আজ বেআব্রু
ধরা পড়ে গেলে।
ভালোবাসা সযত্নে লালিত
হৃদয়ের প্রস্ফুটিত এক রক্ত গোলাপ
কখনো দরদামে কেনবেচা যায়না।
অন্তরে অন্তর, হৃদয়ে হৃদয় দিয়ে বুঝতে হয়,
শরীরটাই সব নয়,
যা তোমার ধাতে নেই
নিতে হবে অনুশীলন
তবেই যদি হয় শাপমোচন।
শুধু কথায় কি আর চিঁড়ে ভেজে
না এতে মন ভোলে ?
