যেদিকে তাকাই শুধু চোর আর চিটিংবাজ
সব জায়গায় শুধু চোর আর চিটিংবাজ
চিটিংবাজে চিটিংবাজে ছয়লাপ চারিদিক
মাটিতে পাথরে, গাছে জলে যেমন শ্যাওলা জমে
ঠিক তেমনি ভাবেই চোর চিটিংবাজের রমরমা সর্বত্র।
একটু বেখেয়াল হলেই সব চুরি হয়ে যাবে আপনার
চুরি হয়ে যেতে পারে ধন-সম্পদ–
চুরি হয়ে যেতে পারে আপনার মান ইজ্জত–
চুরি হয়ে যেতে পারে আপনার ঐতিহ্য; যশ প্রতিপত্তি—–
তবে …………..
এই চোর চিটিংবাজ গুলোর কথাবার্তা কিন্তু ভারী মিষ্টি
এরা কথাবার্তায়, ভালোবাসায়, ওঠা বসায়—-
কখন যে কি চুরি করবে আপনি জানতেই পারবেন না..!
যখন জানতে পারবেন… তখন সব শেষ।
তাই সবটুকু শেষ হওয়ার আগেই —–
এই চোর চিটিংবাজ গুলোর থেকে দূরে থাকুন
প্রয়োজনে আপনি একা থাকুন
দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল অনেক ভালো
প্রথম প্রথম হয়তো নিজেকে একা লাগবে
ধীরে ধীরে অভ্যেস হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে
মনে রাখবেন। যার কেউ নেই তার ভগবান আছেন।
