মেঘের ডাক গুরু গুরু, ওই বুঝি আসে ভৈরব
দাদরা কাহারবা তালের ছন্দে, স্মৃতি ফেরে শৈশব ।
পেখম মেলে পিকোর নাচন, আনন্দে মাতোয়ারা,
ছোট্ট নীড়ে সচকিত যুগল পত্রী, কম্পনে দিশেহারা ।
মেঘ মল্লার বাজিয়ে আষাঢ়, আসে প্রথম দিবসে ,
প্রথম কদম সবুজ পাতায়, নাচে গানে হরষে ।
শন শন বেগে রিমঝিম সুরে, হাওয়ার তালে তালে ,
কুঞ্জবনে বেলি চামেলি, অতসী কামিনী দোলে ।
তৃষিত প্রাণে ঢালে সুধারস, পিপাসা মেটায় জীবন ,
আষারস্য প্রথম দিবসে, আশার আলোয় ভুবন ।
