ওরা আমায় সব সময় স্বার্থপর ভাবে
ওরা ভাবে আমি ওদের জন্য কিছুই করি না
আমি ওদের জন্য কিছুই করতে পারি না
কিন্তু আমি যখনই যা কিছু করি সবই ওদেরই জন্য করি
তবু ওরা আমায় স্বার্থপর ভাবে
এটাই ওদের মানসিক অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।
এক এক সময় বিরক্ত লাগে
বিরক্ত লাগে বেঁচে থাকতে
বিরক্তির পাহাড়ের উপরে রক্ত জমে যায় দিনে দিনে
বিভ্রান্তি ছড়ায় মনের মরুভূমির ডগায়
আত্মহত্যা বারবার ডেকে গিয়ে বিফলে তাকায়
আমি গুলো আমাদের হতে চাহেনা কিছুতেই
ধাক্কা লাগে বারবার বিবেকের চৌকাঠে
মনুষ্যত্ব এসে ফিরে যায় পাওয়ার না পাওয়ার হতাশায়।
হেরে যাওয়ার ঠিকানা এঁকে বল চিঠি আসে প্রতিদিন
হয়তোবা মর্মান্তিক ইতিহাস হবো আমি একদিন
এপারের অমাবস্যা ওপারের পূর্ণিমা হবে সেদিন
ওপারের পূর্ণিমায় কালো চাদ উঁকি দেবে ঐ দিন
বোঝা না বুঝার দাঁড়িপাল্লায় আমি বাটখারা শুন্য মাপকাঠি
অবন্তি রাক্ষসী ঢেউয়ের সম্মুখে আমি দাবানল হয়ে উঠি।
কৃত্রিম দাবানলের গগলে পড়ে জীবন বিপদ সমীক্ষায়
এখন ডুববে তরী, ভাঙবে কি জীবন এই তুচ্ছ আছিলায়?
প্রেমের প্রতীক চিহ্নে রক্ত ঢেলে দিয়েছি আজ
দুর্বিষহ নাগরিকের মস্তিষ্কে যেন পড়েছে ভীষণ বাজ
লীলা অবলীলার চূড়ান্ত কানাকানি ও ছানাছানিতে
মায়া মমতা রাগ ঘৃণা আজ পূর্ণ রূপে তলানিতে।
