সব হিসেব কি আপনি মেলাতে পারবেন?
না। পারবেন না।
সব খাবার কি আপনি খেতে পারবেন?
না। পারবেন না।
সব গান আপনি একা গাইতে পারবেন?
না। মোটেই না।
সব নৌকা আপনি বাইতে পারবেন?
না। কক্ষনো না।
সব দুঃখ আপনি সইতে পারবেন?
না। তা পারবেন না।
সব অন্ধকারকে আপনি অন্ধকার বলতে পারবেন না।
সব আলো দিয়ে জীবনকে আলোকিত করা যায় না।
আচ্ছা…….
রক্তমাংসের সব জীবনকে জীবন বলতে পারবেন?
না। তা বলতে পারবেন না।
সব মৃত্যুকে আপনি মৃত্যু বলতে পারবেন?
না। সব মৃত্যুই মৃত্যু হয় না।
সব গল্পরা সত্যি হয় কি?
না। তা সম্ভব নয়।
আবার কখনো কখনো সম্ভব হয়।
আপনি জীবন এবং জীবিকার মান একত্রে মাপতে পারবেন?
জীবন এবং জীবিকার ক্ষেত্রফল সম্পূর্ণ আলাদা
তাই জীবন এবং জীবিকার তফাৎ থাকবেই।
আপনি জীবন ও জীবিকার তফাৎ মুছে দিতে পারবেন?
না। পারবেন না, পারবেন না, পারবেন না।
