Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » পরিত্যক্ত তটভূমি || Robbin Pramanick

পরিত্যক্ত তটভূমি || Robbin Pramanick

নীল আকাশের নিচে এলোমেলো সাদা মেঘ
ভেসে যায় সরোবরে বুকের মৃদুল কিছু ছায়া
উড়ে যায় মায়া কিছু সুদূরের নিমন্ত্রণ

তোমার কাজল টানা চোখে
চেয়ে থাকা সময়ের মত
পলকে মেঘ ভাসে খুশিতে

অজস্র কম্পন বুকে শিহরণ
মূর্ত হয়ে ডেকে যায় অবিকল
ময়নার শিশির শ্যামল একা

এই সব আত্ম সমর্পণের সময় বেঁচে
উঠি,তোমার কাছে অর্পণ করি বার বার
কল্পতরু শেষ হলে পরিত্যক্ত তটভূমি –

তটভূমি শুধুই তটভূমি আর আকাশ
সেখানে ডিমের খোলা নির্জন পাখির কান্না
শুধু আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *