Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » নীরব নিউরনে বৃষ্টি বিতান || Asim Das

নীরব নিউরনে বৃষ্টি বিতান || Asim Das

আমি কতটা উদ্বিগ্ন হলে নিশ্চিন্দি নিভে যাবে
তোমার অসুখ অসুখ রন্ধ্রে অসুখী উদগার !
আমি যে তোমার জন্য নির্জন নিউরনে নতুন জন্ম পেতেছি !

জীবনের ক্লান্ত জিনে ক্রমশ কমে আসছে
অতৃপ্ত সময় সওয়ারীর পান্থ পরমায়ু ।
সূর্যাস্তের আগে তোমার কুশল আলো
শেষবার চোখে পেতে চাই ।

কখনোই জানা হবে না‌ , আমার মাঝারি মৃত্যু মেখে
কীভাবে গলবে তুমি আষাঢ় যেমন নাকি লাভার মতন‌
কিংবা আচমকা হেঁচকি কান্না গিলে
হেঁটে যাবে নির্বিকার ভীড়ে !

এতো এতো না-জানার আক্ষেপ ভুলে
তবুও আশীষ আশ্রম হবো তোমার মগজে ।
আমার নীরব নিউরনের নীলে
তোমার মাচান দৃষ্টির মেঘে বৃষ্টি বিতান বুনে যাবো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *